আজ থেকে শুরু শ্রমশ্রী প্রকল্প ! কি ভাবে আবেদন করবেন , ডকুমেন্টস কি কি লাগবে ।।
আজ থেকে শুরু শ্রমশ্রী প্রকল্প ! কি ভাবে আবেদন করবেন , ডকুমেন্টস কি কি লাগবে । শ্রমশ্রী প্রকল্পের সূচনা হবে আজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকেরা প্রতিমাসে ৫ হাজার টাকা করে পাবেন। যদিও পোর্টাল আজ চালু হচ্ছে না। যেসব পরিযায়ী শ্রমিকেরা ফিরে আসছেন, এই প্রকল্পের আওতায় তাদের নাম অন্তর্ভুক্ত করাবেন শ্রম দফতরের প্রতিনিধিরা। কোন জেলায় নাম অন্তর্ভুক্তি শুরু হবে? এই জেলাগুলিতে শ্রমশ্রী প্রকল্পের সূচনা (Shramashri Scheme starting date) মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে এই প্রকল্প আজ শুরু হবে বলে জানানো হয়েছে। আজ থেকে এই ৩ জেলায় শ্রম দফতরের প্রতিনিধিরা নাম তোলার কাজ করে দেবেন। যারা যারা আবেদন করতে চাইছেন এই সব জেলা থেকে তারা প্রত্যেকে আবেদন করতে পারবেন । কারা পাবেন ৫ হাজার টাকা? (Who will get Shramashri Scheme) যারা কাজ না পেয়ে পশ্চিমবঙ্গে ফিরেছেন, তারা টানা ১২ মাস, অর্থাৎ, আপাতত একবছর পর্যন্ত এই ভাতা পাবেন। যতদিন নতুন কাজের ব্যবস্থা না হয়। প্রতি মাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া, উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। কর...